শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর-২ আসনে তৃতীয় দিনে আ’লীগের ৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

reporter / ৪৯২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

তৃতীয় দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ৪ জন। এ রিপোর্ট লেখা পযন্ত মোট ১১জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, বাংলাদেশ কৃষক লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম (খোকা) পাটোয়ারী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য জাঁকিয়া সুলতানা শেফালী।

এর আগের দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৭ জন। এরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি ও ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, রেল শ্রমিকলীগের সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা এ্যাকাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. লোকমান হোসেন।
এছাড়া আরো কয়েকজন নেতা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করবে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

 


এই বিভাগের আরও খবর