শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ডাঃ দীপু মনি নৌকার মনোনয়ন পাওয়ায় হাইমচরে আনন্দ মিছিল

reporter / ৬৩৫ ভিউ
আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মোঃ আলমগীর হোসেন
দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৩০০ আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় চাঁদপুর ৩ আসনে ৪র্থ বারের মত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান শিক্ষামন্ত্রী ডা দীপু মনি।

ডা দীপু মনি নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় তাৎক্ষনিক আনন্দ মিছিল করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে নেতৃত্বে দেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব নুর হোসেন পাটওয়ারী, সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চোকদার, হুমায়ুন পাটএয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জাহিদ, মুনছুর পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ সদস্য জনাব খুরশিদ আলম শিকদার, যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী, সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর