শিরোনাম:
মতলব দক্ষিণে ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার চাঁদপুরে বেগম জামে মসজিদ ও দারুল ঈমান মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না মতলবে মাসিক আইনশৃঙ্খলা কমিটির  সভা সন্তোষপুর দরবার শরীফে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে ইকরা মডেল মাদ্রাসার বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান

reporter / ৩২১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, সবক প্রদান, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২০ নভেম্বর) সকালে মাদ্রাসার মাঠে শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন পাটওয়ারী’র সভাপতিত্ত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কাশেম ফারাবী’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী এইচ.এম. আনোয়ার মোল্লা৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তুলাতলী জামে মসজিদের খতীব মুফতী আনোয়ার হোসেন আমিনী, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ৷

এসময় সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ. মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতী এইচ.এম. আনোয়ার মোল্লা৷

এর আগে সবক ও বিদায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসাইন ৷ অনুষ্ঠানে পঞ্চাশ শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীর পক্ষে মানপত্র পাঠ করেন মাইশা মালিহা। দোয়া অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর বিদয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা সুপারেন্টেড আলহাজ্ব রিয়াজ আহমেদ ফরিদী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ অন্যান্যরা৷

 


এই বিভাগের আরও খবর