শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্রাক কর্মকর্তার জন্মদিন পালন

reporter / ৬০৬ ভিউ
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  : ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রম ভাবে জন্মদিন পালন করলো ব্রাক কর্মকর্তা রূপালী রানী দাস।

ব্রাক ব্যাক ফরিদগঞ্জ ব্রাঞ্চের ক্রেডিট অফিসার রূপালী রানী দাসের ৩৩ তম জন্মদিন। রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা সংগঠন ‘প্রজ্জ্বলন’র অর্ধশতাধিক শিশুর মাঝে খাবার বিতরণ ও আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখে তিনি।

দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী রূপালী রানী দাসের স্বামী বিশ্বনাথ দাস ১৩ (বিএন) ব্যাটেলিয়ান আনসার সদস্য। নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলায় হলেও চাকরির সুবাদে তিনি তিন সন্তান সহ ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রামে বাস করেন।

 


এই বিভাগের আরও খবর