শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কয়েলের আগুনে

কচুয়ায় অগ্নিদগ্ধ হয়ে এক প্রবাসীর মৃত্যু

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিল্লাল মাসুম : কচুয়ায় মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে একদিন পর মো. সেলিম মিয়া (৪৫) নামের এক প্রবাসীর করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁনপাড়া গ্রামে তার নিজ গৃহে মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। মৃত মো. সেলিম মিয়া চাঁনপাড়া গ্রামের মৃত. সেকান্দর আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জালিয়ে ঘুমিয়ে পড়লে অসাবধানতাবশত কয়েলের আগুন সেলিম মিয়ার লুঙ্গীতে লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিহত সেলিম মিয়ার পুত্র রবিউল্লাহ নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর