শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

হাজীগঞ্জে ১১০টি কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ 

reporter / ৬১৩ ভিউ
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

হাজীগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জের ১১টি কাব স্কাউট ইউনিটে উৎসাহ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশ স্কাউটস এর কাবিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় রোববার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসাহ উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী ও মো. শাহজাহান।
উপজেলা কাব লিডার মুহাম্মদ কামাল হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কাউটের উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. সফিকুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক মো. মাসুদ হোসেন, গ্রুপ কমিটির সভাপতি শিরিনা শামীম, তুহিন হায়দার, রাবেয়া আক্তারসহ অন্যান্য ইউনিট লিডারবৃন্দ।
বক্তব্য শেষে উপজেলার ১১০টি স্কাউট ইউনিটের সদস্যদের মাঝে উৎসাহ উপকরণ বিতরণ করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. আনিসুর রহমানসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর