শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী আটক

reporter / ৬২৮ ভিউ
আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায়, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে  মঙ্গলবার (২১ নভেম্বর) শাহরাস্তি থানাধীন বাঁনিয়াচো এলাকা হতে ০৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

এসআই মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সকাল সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তির চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে বানিয়াচোঁ সরকারী যাত্রী ছাউনীর সামনে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ ইমাম হোসেন (১৮), পিতা-সুন্দর আলী, মাতা-রাশেদা বেগম, সাং-গোলগাঁও, থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হইয়াছে যার মামলা নং-১০, তারিখ-২১/১১/২০২৩ইং, ধারা-২০১৮ইং সনের

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে জানান সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরও খবর