শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অতিরিক্ত ভাড়া আদায়ে সোনার তরী লঞ্চকে জরিমানা

reporter / ৩১২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ একজন ভোক্তা গত ৩/৪/২২ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি ছিল সোনারতরী লঞ্চের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকেট বিক্রি প্রসঙ্গে। অভিযোগের প্রেক্ষিতে আজ অফিস কক্ষে শুনানি গ্রহণ করা হয়। এতে অভিযুক্ত প্রতিষ্ঠান আনীত অভিযোগের ভিত্তিতে দোষ স্বীকার করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৮,০০০/- জরিমানা প্রদান করা হয়েছে। জরিমানার ২৫% অর্থ ২,০০০/- তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হয়।
 লঞ্চ কর্তৃপক্ষকে কোনভাবে যেন BIWTA কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দাম বেশি না রাখা হয় সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ।
এছাড়াও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে নিষেধ করা হয়েছে।
এক্ষেত্রে ভোক্তাদের বা যাত্রীদেরও সচেতনতা খুব জরুরি।একজন সচেতন ভোক্তা হোন,ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে প্রমাণ সাপেক্ষে লিখিত অভিযোগ করুন।ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চাঁদপুর ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।


এই বিভাগের আরও খবর