শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক মফিজুল ইসলাম 

reporter / ২৪১ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি:-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁ কান্দি গ্রামের অসুস্থ মো. কাশেম অসহায় অবস্থায় দিনাতিপাত করেছিলেন। সংবাদ পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম দেওয়ান।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) মফিজুল ইসলাম সাংবাদিকদের কাছ থেকে পরিবারটির ব্যাপারে খোঁজ খবর নেন। পরে ২ বস্তা চিকন চাউল এবং নগদ ৫ হাজার টাকা দিয়ে সহায়তা পৌঁছে দেন তিনি। মফিজুল ইসলাম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন।
উপহার সামগ্রী পৌঁছে দেন দেওয়ান মোঃ মফিজুল ইসলামের ভাতিজা মোঃ আবিদ দেওয়ান।
মফিজুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা কখন কাকে কিভাবে রাখবেন তিনিই তা ভালো জানেন। কার অবস্থা কখন কেমন হয় তা আমরা কেউ জানি না। তাই বিপদে আপদে সকলেই সকলের পাশে থাকা ভালো। আমি আমার জায়গা থেকে সাধ্যমত পরিবারটির পাশে দাঁড়ালাম। আমি সবার কাছে দোয়া চাই।


এই বিভাগের আরও খবর