আরিফুল ইসলাম শান্তঃ
চাঁদপুরসহ দেশের সকল জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন করবেন।
ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।
জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং সদস্যদের স্থানীয় সরকার মন্ত্রী শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।
গত ১৭অক্টোবর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী মোবাইল প্রতিকে ৭’শ ২৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলা পরিষদ
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর জেলার ৮ উপজেলার ৮কেন্দ্রে এবারই সর্ব প্রথম ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেলা নির্বাচনে এবার ৯৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে সপথ নিবেন
১ নং ওয়ার্ডঃ চাঁদপুর সদরে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২ নং ওয়ার্ডঃ হাইমচর সাংবাদিক খুরশিদ আলম, ৩নং ওয়ার্ডঃ ফরিদগঞ্জে আলী আক্কাছ, ৪নং ওয়ার্ডঃ মতলব দক্ষিণে আল আমিন ফরাজী, ৫ নং ওয়ার্ডঃ মতলব উত্তরে আলাউদ্দিন সরকার, ৬ নং ওয়ার্ডঃ কচুয়ায় তৌহিদুল ইসলাম খোকা, ৭ নং ওয়ার্ডঃ হাজিগঞ্জে আলহাজ্ব বিল্লাল হোসেন ও ৮ নং ওয়ার্ডঃ শাহরাস্তিতে মোঃ জাকির হোসেন
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে সপথ নিবেন,১নং ওয়ার্ডঃ আয়েশা রহমান
২ নং ওয়ার্ডঃ তাসলিমা আক্তার আঁখি ও ৩নং ওয়ার্ডঃ জান্নাতুল ফেরদৌসি।