শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ড সদস্যের ইন্তেকাল

reporter / ৩১৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার নিপেন্দ্র চন্দ্র দাস ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিতারকান্দি গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিপেন্দ্র চন্দ্র দাস দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৬ নভেম্বর মরহুমের সৎকার হওয়ার কথা রয়েছে। তিনি ১ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মরহুমের ছেলে সাংবাদিক শ্যামল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর