শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ঈদ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা

reporter / ৫১০ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেছেন,এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ্ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মূহুর্ত অম্লান হোক।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
তিনি আরও বলেন,আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন।
সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।


এই বিভাগের আরও খবর