শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

reporter / ৩৭১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি
—– পুলিশ সুপার মিলন মাহমুদ 
নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার প্রত্যেকটি থানায় একযোগে অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গ এবং গ্রাম পুলিশদের মাঝে প্রায় পনের শত প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
গতকাল মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইনে মাল্টিপারপাশ শেডে চার শতাধিক অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ।
 পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। ঈদের আনন্দ  সকলের সাথে ভাগাভাগি করে নেওয়া টুকু সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি। এই ধারাবাহিকতায় চাঁদপুরের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে জেলা পুলিশ, চাঁদপুর পরিবার তার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় মানুষের সুখ দুঃখের ভাগীদার হতে চাই। পবিত্র ঈদুল ফিতর উৎসব যেনো সকলে হাসিমুখে উদযাপন করতে পারি, তারই সামান্য প্রয়াস জেলা পুলিশ। জেলা পুলিশের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যৎ’তে ও অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠামের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর