শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

এতিমদের সাথে ফ্রেন্ডস ফোরাম ৯৮ এর ইফতার ও দোয়া সম্পন্ন

reporter / ২৯৪ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরের সারা জাগানো ব্যাচ ভিত্তিক সংগঠন ফ্রেন্ডস ফোরাম ‘৯৮ (সরকারী নিবন্ধন নং- চাঁদ/৭৬৫/২০২২) প্রধান কার্যালয় সুজাতপুর বাজারস্থ গণি পাঠান ভবনের ২য় তলায় এতিম শিশু শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়ার আয়োজন করে। স্থানীয় সাহাবাজকান্দি মাদ্রাসা ও এতিম খানার এতিম শিশু শিক্ষার্থী ছারাও তাদের ওস্তাদগন উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি রোমান মিয়া সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ইমন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি- মানিক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক-ওবায়দুল হক শামীম, কোষাধ্যক্ষ-এবি সিদ্দিক, ত্রান সম্পদক- তানভীর আহমেদ, আইন সম্পাদক- আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক-দুলাল হোসেন সহ সদস্য মঞ্জুর, মোহাসিন, রিপন সহ অন্যান্যরা। সভাপতি তার বক্তব্য বলেন মহান আল্লহ্ র অশেষ কৃপায় প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের অত্যান্ত প্রিয় এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার করতে পেরেছি, আগামীতে আমরা আমাদের অফিসে নয় বিভিন্ন মাদ্রাসায় গিয়ে শিশুদের সাথে ইফতার করবো। তাদের জীবনমান উন্নয়নে ও শিক্ষা গ্রহনের জন্য ফ্রেন্ডস ফোরাম সর্বদা পাশে থাকবে। তিনি সংগঠনের সকল সদস্যের প্রতি অর্থ ও শ্রম দিয়ে সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের জন্য দোয়া কামনা করেন।


এই বিভাগের আরও খবর