শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter / ৪০৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে১১ মে  বুধবার পুলিশ লাইন্স, ড্রিলশেডে চাঁদপুর জেলার  পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)  সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার  সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। গত এপ্রিল/২০২২ খ্রিঃ পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপার এর নিকট হইতে
সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়—–
এপ্রিল/২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর।
এপ্রিল/২০২২ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুর রশিদ, সদর মডেল থানা, চাঁদপুর।
এপ্রিল /২০২২ মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবে নির্বাচিত হন
 সুজন কান্তি বড়ুয়া,সদর মডেল থানা,চাঁদপুর।
এপ্রিল/২০২২ মাসের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন
এসআই (নিঃ) মোঃ ইউনুছ মিয়া, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
এপ্রিল/২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন
এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম, হাজীগঞ্জ থানা, চাঁদপুর।
চাঁদপুর জেলায় এপ্রিল/২০২২ খ্রিঃ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়—–
জেলার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ সুদীপ্ত শাহীন, কচুয়া থানা, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই(নিঃ) কামরুল হাসান কায়কোবাদ, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী এএসআই(নিঃ) মোঃ আবু হানিফ, সদর মডেল থানা, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিএসআই/ রুক মিয়া, সদর ট্রাফিক, চাঁদপুর।
পুরষ্কার প্রদান শেষে  পুলিশ সুপার  অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাসিক কল্যাণ সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)  সোহেল মাহমুদ পিপিএম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল)  মোঃ আবুল কালাম চৌধুরী, চাঁদপুর’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর