শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায়

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩

আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি
………শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী  ডাক্তার দীপু মনি এমপি বলেছেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।কাজেই আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। কারন আমরা নাশকতা সন্ত্রাসে বিশ্বাস করিনা।
গতকাল ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যায়  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে  ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের   বর্ধিত সভায়   মঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অতিতের যেকোন সময়ের চেয়ে আমরা ভালো থাকবো যদি নৌকাকে বিজয়ী করতে পারি।আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি গনতন্ত্র ও দেশের উন্নয়ন করতে চাই নাকি নাশকতা সন্ত্রাস ও দুনীতিবাজদের কবলে পড়তে চাই। আমরা যখনই যে প্রতিশ্রুতি দিয়েছি তাই বাস্তবায়ন করেছি। কোথাও সন্ত্রাস নাশকতাকে প্রশ্রয় দেইনি। কাজেই আমরা মানুষের দ্বারে দ্বারে যাবো নৌকায় ভোট চাইবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট মোঃ হেলাল হোসেন।
চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান বাদশা সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, সদস্য অ্যাডভোকেট আঃ রহমান, হারুনুর রশিদ পাটওয়ারী, সফর উদ্দিন মাস্টার
জেলা যুব মহিলা আওয়ামী লীগের সদস্য খাদিজা আক্তার সোমা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল বেপারী,  পৌর ছাত্রলীগের সদস্য রাকিব আহমেদ, তানভীর ইসলাম পাটওয়ারী প্রমূখ ।


এই বিভাগের আরও খবর