শিরোনাম:
শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব

চাঁদপুর সদর উপজেলার আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

reporter / ৪৬৯ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
—- জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ  চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমার কাছে খুব অবাক লাগছে যে আমাদের সন্তানরা এত স্মার্ট চিন্তা ভাবনা করছে। তারমানে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ২০০৮ সালে আমাদের ডিজিটাল বিপ্লব শুরু হয়েছিলো। তখন অনেকেই অনেক কথা বলেছিলেন কিন্তু এখন কোন কথা বলার সুযোগ নেই।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা কোন চিন্তাই করতে পারি না। করোনার সময় যখন বিশ্ব স্থবির হয়ে গিয়েছিলো তখন আমরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন কাজ করতে সক্ষম হয়েছি।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের সন্তানদের প্রযুক্তি সক্ষম করে গড়ে তুলতে হবে। আমরা শিখছি কিন্তু যথাযথভাবে জানছি না। আমাদের দায়িত্ব হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমূখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারি মো. মামুনুর রশিদের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনার পূর্বে এসব প্যাভিলিয়নগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর