শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

reporter / ৯১১ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবছরে দিবসটির প্রতিপাদ্য “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি”। গতকাল বুধবার (৯ আগষ্ট) বিকাল ৩ টায় চাঁদপুর রোটারি ক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালীটি বের হয়ে শহরের পালবাজার, কালি বাড়ি শপথ চত্বর হয়ে প্রেস ক্লাব সড়ক দিয়ে এসে শেষ হয়।
র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্নরাজ ত্রিপুরা’ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ, এইচ, এম, আহসান উল্লাহ, চাঁদপুর ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা এডভোকেট বিনয় ভুষণ মজুমদার।
ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার কম্পিউটার প্রশিক্ষক মোঃ তানভীর আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও সংস্থার সহ সভাপতি প্রবীর কুমার, সদস্য সচিব, সংস্থার সহ সভাপতি ডা.সুখ রঞ্জন ত্রিপুরা, সাধারন সম্পাদক ডা.খোকন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক প্রবীর কুমার বানু, শিক্ষাও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সদস্য ও শশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর