শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে জাতীয় পরিসংখ্যান দিবসে আলোচনা সভা

reporter / ২৬৯ ভিউ
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় চাঁদপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সরকারি পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করে।
এ উপলক্ষে চাঁদপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রোববার বেলা ১১টায় শহরের জোড়পুকুর পাড় এলাকায় নিজ কার্যালয়ে দিবসটির আয়োজন করা হয়।
‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপন’ এই শ্লোগানকে ধারন করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি করেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। তিনি বলেন, দেশে পরিসংখ্যান কার্যালয়ের কর্মকান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের উন্নয়ন জরিপ ও সুমারি এই পরিসংখ্যান কার্যালয় করে থাকে। দিন দনি মানুষ ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে সুফল পাচ্ছে।
চাঁদপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নাঈমা রহমানের সভাপতিত্বে ও জুনিয়র পরিসংখ্যান খলিলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) রাশেদা আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন রুবেল, যুব উন্নয়নের উপ-পরিচালক নুর মোহাম্মদ, বিসিক সম্প্রসারন কর্মকর্তা শাহরিয়ার খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিচালক সুমন খান।
এসময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা অনামিকা ভদ্র, চাঁদপুর সদর পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা শারমিন আক্তার, মতলব উত্তর পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা সুশিল চন্দ্র, মতলব দক্ষিণ পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম, কচুয়া পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা জয়নুল আবেদিন, হাইমচর পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা রেহানা আক্তার, ফরিদগঞ্জ পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরও খবর