শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

চাঁদপুরে ডিজিটাল সেন্টার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

reporter / ৪০৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান গণের অংশগ্রহণে ডিজিটাল সেন্টার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এটুআই এসপায়ার টু ইনোভেট এর আয়োজনে জেলা প্রশাসকের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, মতলব উত্তর পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটু, রাজরাজেশ্বর   ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বেপারী, বাগাদি ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল মাস্টার, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ার, শাহ মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী, মৈইশাদী ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।


এই বিভাগের আরও খবর