শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে ফেরির ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

reporter / ২৭৮ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটের হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে ফেরির ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ছনু গাজী (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, আজ ভোরে ফেরি গোলাম মাওলার ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে যায়। এসময় ওই নৌকায় থাকা সাত জেলের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। তার সন্ধানে যৌথ অভিযানে নেমেছে নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ারসার্ভিস।
দুর্ঘটনার শিকার জেলে ইব্রাহিম গাজী জানান, দূর থেকে তারা টর্চের আলো জ্বালিয়ে সংকেত দেওয়ার পরও ফেরিটি তাদের নৌকার ওপর উঠে গেছে। এতে নৌকায় থাকা সাত জেলেই নদীতে পড়ে গিয়েছিলেন। তবে সাঁতরে তিনিসহ ছয়জন তীরে উঠতে পারলেও বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি ছনু গাজীর। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে একইস্থানে গত তিন সপ্তাহ আগে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আরও একটি জেলে নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় নিখোঁজ হন দুই জেলে। পরে এক সপ্তাহ পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।


এই বিভাগের আরও খবর