শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে বসতঘর থেকে ব্যবসায়ীর গলিত মৃতদেহ উদ্ধার

reporter / ২৪০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপু‌র শহরের পুরানবাজার হ‌রিসভা এলাকায় বসতঘর থে‌কে সুজন সাহা না‌মে এক ব‌্যবসা‌য়ির গ‌লিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৮ জুলাই মঙ্গলবার দুপুরে ওই এলাকার রনাগোয়াল পণ্ডিত সাহার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন ধরে মৃতদেহটি ওই ঘরে পড়ে ছিলো।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন

সুজন সাহা চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সমির কান্তি সাহার পুত্র। ৩ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। দীর্ঘ দিন যাবত সে একাই একটি একতলা বিল্ডিংয়ে বসবাস করছিলো। সুজন সাহা দাম্পত্যজীবনে অবিবাহিত ছিলেন বলেন তার পরিবার জানায়।

এ বিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক শেখ জানান, ‘আমার ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত সাহা বাড়ীতে এক যুবকের গলিত লাশের গন্ধ বের হয়। খবর পেয়ে বিষয়টি আমি দ্রুত থানা পুলিশকে অবগত করেছি।

সুজনের মেঝো ভাই সুমন সাহা বলেন, মনে হচ্ছে এটি কয়েক দিনের পুরানো লাশ। সে একজন সফল ব্যবসায়ী ছিলো। তার সাথে টাকা পয়সা লেনদেনের ঘটনা আছে। আমরা ৩ ভাইয়েরা সবাই আলাদা থাকায়, তার সাথে তেমন একটা যোগাযোগ করা হয়নি।

এ বিষয়ে সুজনের বড় ভাই ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা বলেন, আমার ভাইয়ের মৃতদেহ কয়েকদিনের পুরানো ধারণা করছি। তবে এটি কি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু, নাকি অন্য কিছু তা এখনি বলতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবী করছি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, আমরা ফ্লাট বাসা হতে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুতই এই লাশের বিস্তারিত উদঘাটন করা সম্ভব হবে।

এসময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আব্দুর রাজ্জাক, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মাসহ পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন


এই বিভাগের আরও খবর