শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র নারী দিবস পালিত

reporter / ৫৪৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি মাসেই নারীদের সম্মানে এবং নারীদের উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা”। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “আমরা নহে দেবী নহে সামান্য নারী আমরা নারী আমরা পারি আমরাই বিজয়ী” শিরোনামে মতবিনিময় ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১ টায় বিজয়ী এর কার্যালয়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ নারী উদ্যোক্তারা কেককেটে  নারী দিবস উদযাপন করে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছে বিজয়ী প্ল্যাটফর্মটি।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন এ বছর বিশ্ব নারী দিবস প্রতিপাদ্য হল-
ডিজাইন প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। বিশ্ব নারী দিবসের যথার্থতা অর্জন করতে আমার একান্ত মতামত হল-

নারী ও পুরুষের মধ্যে প্রতিযোগিতা বা বৈরি থাকলে চলবে না; একে অন্যের সহযোগী হতে হবে। পুরুষকে নারীর প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে পুরুষের চেয়ে ‘দুর্বল ও অধম’ ভাবার একটি চর্চা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছে; এর বদল দরকার। পুরুষ কেবল প্রেমেই নারীর কাছে আত্মসমর্পণ করে, এ ছাড়া অন্যকিছুতে নয়; জীবনে নয়, কর্মে নয়। কিন্তু পরিবারে-সমাজে-রাষ্ট্রে নারীর তুলনাতীত ভূমিকা বা অবদানের কথা স্বীকার করা উচিৎ। নারীর কাছে শুধু প্রেমে নয়, শ্রদ্ধায়ও নতজানু হওয়া চাই। এই বোধ যেদিন পুরুষের হবে, সমাজের হবে, সেদিন সমাজ বদলাবে- এর আগে নয়। এজন্য আমাদের সবাইকে নিজেদের প্রথাগত ও অনুদার মানসিকতা বদলাতে হবে। আর এজন্য সবার আগে দরকার এ বিষয়ে সচেতনতা; হোক না তা নারী দিবসকে কেন্দ্র করেই এই সচেতনতার শুরুটা।

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর সহধর্মিনী, কুশিকাটার ব্যবস্থাপনা পরিচালক নুসরাত তানিয়াকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা তুলে দেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় উপস্থিত ছিলেন মডারেটর রিংকি হাওলাদার, উম্মেহানী, মাহমুদা আক্তার,  তাসলিমা মুক্তার, শিউলি আক্তার, মেহজাবিন ঝুমুর, মুন্নি আলিসা, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার, জান্নাত আক্তার নিলি, মিনা আক্তার, রিনা আক্তার, শান্তা আক্তার, সামিয়া খান, নুসরাত জাহান, অনুরাধা দাসসহ বিজয়ী এর সদস্যগন।


এই বিভাগের আরও খবর