শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরের মেঘনায় প্রশাসনের যৌথ অভিযান,১১ ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক-২২

reporter / ২৪৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
অবশেষে জাতীয় নদী রক্ষা কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনার প্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ড্রেজার সন্ত্রাস ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ইলিশের আবাসস্থল নিরাপদ রাখতে এবং সরকারি সম্পদ রক্ষায় ২৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা প্রশাসন, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ-পরিবহন দফতরের কর্মকর্তা এই অভিযানে অংশ নেন। প্রথম দিন রাজরাজেশ্বর চর এলাকায় মাত্র ১ঘন্টার সাঁড়াশি অভিযানে ৩টি ড্রেজার ও ৮টি বালু পরিবহনকারী বাল্কহেড জব্দ করা। এছাড়াও এই ১১টি নৌ-যানের ২ জন করে চালক ও সুকানিসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মোঃ হেলাল চৌধুরী,  নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, নৌ পরিবহন অধিদপ্তর পরির্দশক মোঃ মিলন মোল্লা।

চাঁদপুর নৌ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের সাথে আমাদের নৌ-পুলিশের ৪টি ইউনিট একযোগে অভিযানে অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩টি ড্রেজার ও ৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়া ১১ নৌ-যানের ২২ জনকে আটক করা হয়েছে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মো. কামরুজ্জামান জানান, সকাল ৮টা থেকে অভিযান শুরু হয়েছে। যেসব ড্রেজার ও বাল্কহেডের রেজিস্ট্রেশন নেই, সেগুলো জব্দ করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদর উপজেলার সহকারী কমিশনার( ভুমি)  মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, এখনো অভিযান শেষ হয়নি। যেসব অবৈধ নৌযান জব্দ করা হবে সেগুলো নৌপুলিশকে বুঝিয়ে দেওয়া হবে। নৌপুলিশকে আমরা চিঠি দিয়েছি। তারা এ অভিযান অব্যাহত রাখতে পারবে।


এই বিভাগের আরও খবর