শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার সভা

reporter / ২৮১ ভিউ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হলো নৌকা
——–নুরুল আমিন রুহুল এমপি 
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। নৌকায় ভোট দিয়েছেন বলেই বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ, বিধবারা ভাতা পায়, বয়স্করা ভাতা পায়।
নৌকায় ভোট দিয়েছেন বলেই জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
শুক্রবার (১৬ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্লাহ সরকারের নৌকা প্রতীকের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আসন্ন ১৭ জুলাই নির্বাচনকে সামনে রেখে নৌকাকে বিজয়ী করতে নুরুল আমিন রুহুল এমপি নেতাকর্মীদের মাঠে নামার আহবান জানিয়ে বলেন, ছেংগারচর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলীয় প্রতীক নৌকায় ভোট চাই।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মোঃ রেফায়েত উল্যাহ দর্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী গাজী, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা  যুবলীগের সদস্য হাবিবুর রহমান কাজী মোঃ  হাবিবুর রহমান,
উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল ছাত্তার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খাঁন, চাঁদপুর জেলা জজ কোর্ট এর এপিপি এডভোকেট জসিম উদ্দিন,
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌর আওয়ামী  যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মোল্লা, ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের সদস্য নাজমুল খান, ছেংগারচর পৌরসভার ৪ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন,
ছেংগারচর পৌরসভার যুবলীগ নেতা ওমর খান,
ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর বেপারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবির হায়াত  সিহাব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান।


এই বিভাগের আরও খবর