শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে থানা পুলিশের সচেতনতামূলক প্রচারণা

reporter / ৩৪২ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে  মাদক, ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধ সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুলের হলরুমে প্রচারণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ।
বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এই মাদক থেকে দূরে থাকতে হবে। তাহলেই উন্নত জীবন গড়তে পারবে। একজন মাদকসেবীর একটি পরিবারের সারাজীবনের কান্না। এমনকি সমাজ ও দেশের জন্যেও বোঝা।
ইন্সপেক্টর মো. মাসুদ আরো বলেন, ইভটিজিং থেকে সবাইকে বিরত থাকতে হবে। কেউ ইভটিজিংয়ের শিকার হলে আইন হাতে তুলে নিবেন না। সাথে সাথে থানা পুলিশ অথবা ৯৯৯ এ কল দিবেন। আমরা ব্যবস্থা নিব। মনে রাখবেন ইভটিজিংয়ের কারণে একটি মেধাবী মুখ হারিয়ে যেতে পারে। সকলে এধরণের সামাজিক অপরাধ থেকে দূরে থাকবেন। এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন। তাহলে শরীর ও মন ভালো থাকবে।
এসময় জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, আবুল কাশেম মাষ্টার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম’সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর