শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

reporter / ৩৩২ ভিউ
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

মেরাজ উদ্দিন শুভ:

“নব দিগন্ত গড়বে পথ, তরুণ্যের চেতনায় করব শপথ” — এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার মতলব উত্তরে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চন্তপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মতলব বার্তা ও চাঁদপুর টিভির সম্পাদক আল আমিন পারভেজ, নিশ্চন্তপুর ডিগ্রী কলেজের আইসিটি প্রভাষক সমীর ঘোষ, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের শিক্ষক জয়নাল স্যার, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাকসুদুর রহমান,
আরো উপস্থিত ছিলেন নিশ্চন্তপুর বন্ধুমহল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হাসান রোকন, ইউনাইটেড ক্লাবের উপদেষ্টা সোহেল মুন্সি, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর সদস্য ইমন খান, নিশ্চিন্তপুর সূর্য তরুণ ক্লাবের প্রতিষ্ঠাতা কাশেম মুন্সি, পধুয়া ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শাহাদাত, মেডিফাস্ট মেডিকেলের সিনিয়র ইনচার্জ পাখি আক্তার।

নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকুল ইসলাম, মেরাজ উদ্দিন শুভ, ছাব্বির হোসেন ও মহোসেনা আক্তার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোসলেম উদ্দিন শিপন। পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ইমাম হোসেন মোস্তাফি।

দোয়া ও মিলাদ শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্য দিয়ে নব দিগন্ত ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


এই বিভাগের আরও খবর