শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

পলাতক সেই এজেন্ট ব্যাংক মালিকের অংশিদারীত্ব নিয়েও প্রবাসীর সাথে প্রতারণা

reporter / ৩২৫ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহকদের অর্ধ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া চাঁদপুরের আলোচিত সেই এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী মোশারফ হোসেন পাটওয়ারীর বিরুদ্ধে আরো একটি প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এবারে অংশীদারীর ভিত্তিতে এজেন্ট ব্যাংক পরিচালনার চুক্তি ভঙ্গ ও প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যৌথ মালিকানায় এজেন্ট ব্যাংক পরিচালার কথা বলে মো. মাসুদ রানা নামে এক প্রবাসীর সাড়ে ১২ লক্ষ টাকা মেরে দিয়েছে এই প্রতারক। গতকাল ৯ সেপ্টেম্বর… বিভিন্ন গণমাধ্যমে ‘এজেন্ট ব্যাংক মালিকের অর্ধকোটি টাকা নিয়ে পালাতক’ শিরোনামে প্রকাশিত সংবাদ পড়ে ওই প্রবাসী প্রতারনার বিষয়টি নিশ্চিত হন।

এ বিষয়ে প্রবাসী মো. মাসুদ রানা অভিযোগ করে বলেন, চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় যৌথভাবে এজেন্ট ব্যাংকিং ব্যবসা (ইসলামী ব্যাংক) পরিচালনা করার জন্য মোশারফ হোসেন পাটওয়ারীকে তিনি ১২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। অংশীদারী চুক্তির ৩নং শর্ত অনুযায়ী তিনি ব্যাংকের লভ্যাংশের ৫০ শতাংশ পাওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে ব্যবসা শুরুর পর থেকে আজ পর্যন্ত তার হিসাব বুঝে পাননি। এ বিষয়ে যোগাযোগ করলে তাকে আশার ফুলঝুরি আর নানা অযুহাত দেখানো হতো। এরমধ্যে কিছুদিন পূর্বে বিভিন্ন মাধ্যমে মোশারফ হোসেন পাটওয়ারীর উধাও হবার কথা তিনি শুনতে পান। ৯ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে বিষযটি তিনি নিশ্চিত হন। এ অবস্থায় বিনিয়োগ করা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এ প্রবাসীও। কষ্টার্জিত টাকা ফেত পাবার বিষয়ে তিনিও প্রশাসনের কাছে সুবিচার দাবী করেন।

ইসলামী ব্যাংক বাগাদী এজেন্ট শাখা বন্ধ এবং এজেন্ট সত্ত্বাধিকারী মোশারফের পলাতকের বিষয়টি নিশ্চিত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান।

খোঁজ নিয়ে জানাগেছে, এজেন্ট ব্যাংক মালিক মোশারফের প্রতারণার শিকার হয়েছেন গ্রাহক মাওলানা মোস্তাফিজুর রহমান (৩ লাখ টাকা), বাগাদীর খোরশেদ আলমের স্ত্রী (৪ লাখ টাকা), চান্দ্রা মদনের গাঁও গ্রামের রেহেনা আক্তার (৮ লাখ টাকা), মো. সফিক গাজী (২ লাখ ২০ হাজার টাকা)সহ আরো অনেকে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাঁদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. দাউদ খান জানান, প্রতারণার বিষয়ে অভিযোগ আসার পর থেকে আমরা তাদের বিষয়ে সতর্ক হয়েছি। যাদের সাথে প্রতারণা করেছে তাদেরকে ব্যাংকের নিয়মানুসারে মামলার করার জন্য পরামর্শ দিয়েছি। সর্বশেষ গত ২৫ আগস্ট বাগাদী এজেন্টে গিয়ে মোশারফকে খুঁজে পাইনি। এরপর ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২৮ আগস্ট এজেন্ট বন্ধ করে দিয়েছি।


এই বিভাগের আরও খবর