শিরোনাম:
চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চাঁদপুর জেলা শাখার মতবিনিময় সভা পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে পৌরসভার বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন ডা. আরিফ উল হাসান চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন

পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর সড়কের চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাংলা বাজার সংলগ্ন সিআইপি বেড়িবাধের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ করছে স্থানীয়
সিরাজুল হাওলাদার। সরকারি সম্পদ দিনের-পর-দিন দখল করে মার্কেট ও ঘর বাড়ি  নির্মাণ করায় ও কোন ধরনের উচ্ছেদ অভিযান না করার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ উদাসীনতার কারণে ভূমিদস্যু চক্রেরা ক্ষমতার প্রভাব খাটিয়ে এভাবে সরকারি সম্পদ দিনের পর দিন দখল করে নিচ্ছে।
স্থানীয়রা জানায়, চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সাবেক মেম্বার পদপ্রার্থী সিরাজুল হাওলাদার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি আবেদনের প্রেক্ষিতে সরকারি সম্পত্তি দখল করে ঘর বাড়ি  নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
সরকারি সম্পত্তি দখল করায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভূমিদস্যুদের বাধা দিয়েও তারা পুলিশের কথা না শুনে ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সিরাজুল হাওলাদার জানান, সিআইপি বেড়িবাঁধের পাশে সরকারি সম্পত্তি কিছু জায়গা পড়েছে এর পিছনে ব্যক্তিগত জায়গা হওয়ায় ঘর  নির্মাণের কাজ শুরু করেছি। সবার সাথে যোগাযোগ করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।
চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, সিআইপি বেড়ীবাদ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে ঘর নির্মাণের বিষয়টি আমি লোক মারফত শুনেছি। এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলীকে জানিয়েছি তারা আমাকে বলেন সরজমিনে গিয়ে যারা সরকারি জমি অবৈধভাবে ঘর বাড়ি নির্মান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।


এই বিভাগের আরও খবর