শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

পূজা-নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশ অস্থিতিশীল করতে পারে

reporter / ৫৫২ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পূজা-নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী। তারা যেন দুর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকবে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সময় আনসার ভিডিপির ভূমিকা ছিল অপরিসীম। যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে এ বাহিনী। সব সংকটে থাকে আনসার ভিডিপির সদস্যরা। প্রতিটি গ্রামে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ আছেন। সামাজিক ব্যাধিতে সক্রিয় ভূমিকা পালন করছে। প্রশিক্ষিত ৬৪ জন সদস্য দিয়ে গুজব ঠেকানো কাজ করা সম্ভব।

অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে বাহিনীর সদস্যদের ১৬টি সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার কমান্ড্যান্ট রোকসানা বেগম, কুমিল্লা রেঞ্জের কমান্ড্যান্ট মোহাম্মদ আবদুল আউয়াল, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল।


এই বিভাগের আরও খবর