শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বক্তব্য 

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

চাঁদপুরের স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) পেইজে ‘থানায় অভিযোগ দিয়েও আতঙ্কিত প্রতিবন্ধী পরিবার’ শিরোনামে যে সংবাদ প্রকাশ করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর উপজেলার নেদামদী বরইকান্দি গ্রামের বাসিন্দা জিসান মিজি ও জাহাঙ্গীর মিজি প্রতিবাদ করে বলেন, প্রতিপক্ষ প্রতিবন্ধী মাসুদ রানা তাদের নিকট আত্মীয় হলেও পারিবারিক বিষয় নিয়ে জিসান মিজির সাথে বিরোধ হলে মারধরের ঘটনা ঘটে। এ ব্যাপারটি তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ার বিশেষ সুবিধা নেয়ার জন্য মিথ্যা তথ্য দিয়ে থানার একটি অভিযোগ দেন। পরবর্তীতে স্থানীয় সালিশের মাধ্যমে সমাধানও হয়। মাসুদ রানা ও তার আত্মীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য পোস্ট করে আমাাদের সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। এ ধরণের মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হলো। অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।
-জিসান মিজি ও জাহাঙ্গীর মিজি
গ্রাম- বরইকান্দি, মতলব উত্তর, চাঁদপুর।


এই বিভাগের আরও খবর