শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

আরিফুল ইসলাম শান্তঃ
রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল ৪ টায় জেলা আওয়ামী কার্যালয়ের চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের সন্ঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা মনজুরুল আলম মঞ্জু, স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান নয়ন, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আমির উদ্দিন মন্টু, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম, নার্গিস সুলতানা প্রমূখ।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, বাঙালির আশা-ভরসার একমাত্র বাতিঘর, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানের দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন। বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি বাঙালির অস্তিতে আঘাতের সমতুল্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে খুনী জিয়ার উত্তরসূরীদের যেকোন ষড়যন্ত্র রুখে দিব।

নেতাকর্মীরা আরও বলেন, বাঙালির চিরঞ্জীব প্রেরণার বাতিঘর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলছে। বাংলাদেশের এই অভিযাত্রাকে কখনোই সহ্য করতে পারেনি স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা। এদেশ যতবার মাথা উঁচু করে এগিয়েছে, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ততবারই বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়।


এই বিভাগের আরও খবর