শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ইছালে ছাওয়াব,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

reporter / ৫১০ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ পীরে কামেল হযরত মাওঃ আব্দুল মজিদ (রহঃ) ও আলহাজ্ব হযরত মাওঃ শাহসুফি ইয়াছিন (রহঃ) ও তার সুযোগ্য ছাহেবজাদা মাওলানা আব্দুস ছালাম(রহঃ), মাওলানা এম এ মান্নান(রহঃ), মাওলানা আব্দুল হাই (রহঃ)এর স্মরণে ইছালে ছাওয়াব ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
১৭ এপ্রিল (শনিবার) ১৪ই রমজান বাদ আছর থেকে কেরোয়া মজিদিয়া ট্রাষ্ট সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় ও মুহাম্মদ আরিফুর রহমান এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও মুফতি এইচ.এম আনোয়ার মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার খান প্রধান মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মমিনুল ইসলাম, সন্তোষপুর দারুসসুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ হযরত মাওঃ আবুল হাছান মোঃ ছাইফুল্লাহ, ঢাকা দারুসসুন্নাত কিতাব শিক্ষা কেন্দ্রের পরিচালক হযরত মাওঃ শামছুল আলম মোহেব্বী সাহেব,
এসময় বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইবাদত কবুলের অন্যতম মাস পবিত্র মাহে রমজান তাই এই মাসে বেশি বেশি নফল ইবাদত করার প্রতি তাগিদ দিতে হবে। এর পাশাপাশি হক্কানী ওলামায়ে কেরামগনের ইত্তেবা অনুসরণ করে নিজের আমলী জিন্দেগী গঠন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর প্রসাশক জনাব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, পৌরসভার ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ সোহেল,
০২ নং বালিথুবা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর