শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন দিপু চৌধুরী

reporter / ৩৮৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য শিল্পপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
বুধবার (৬ এপ্রিল) সকালে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম। এসময় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে সাজেদুল হোসেন চৌধুরী দিপু সভাপতি নির্বাচিত হন।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, অভিভাবক সদস্য প্রতিনিধি ফজলুল হক সরকার, কাউছার  আহমেদ, কাজী মোহাম্মদ জাকির হোসেন, রফিক মৃধা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি মনোয়ারা  বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. শাহজাহান মিয়া, বাবু মন্টু কুমার মন্ডল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পার্বতী রাণী ভৌমিক উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সাবির্ক সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, সাজেদুল হোসেন চৌধুরী দিপু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জৈষ্ঠ্য পুত্র।


এই বিভাগের আরও খবর