শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলার মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় জনগণের সাথে সম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করতে হবে —সাজেদুল হোসেন চৌধুরী দিপু

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি:
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য শিল্পপতি সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়নমুখী শিক্ষাবান্ধব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। বুধবার (৬ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্থানীয় নেতৃত্বকে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং জনগণের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা আছে তাদেরকে মূল্যায়ন ও ধারণ করতে হবে। এছাড়া কখনও দলীয় গণভিত্তি সুদৃঢ় হবে না। অনেক সুবিধাভোগী সুযোগ সন্ধানীর ভিড় এখন বেড়েছে, তাদেরকে সামাল দিয়ে তৃণমূল স্তরকে সুসংগঠিত করতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এলাকায় যাতে স্বাধীনতাবিরোধীর পুনঃরুত্থান না হয় সেই ক্ষেত্রে সতর্ক অবস্থানকে জোরালো করতে হবে। কারণ দেখা গেছে নিকট অতীতে আমাদের মধ্যে কারো কারো আশ্রয়ে-প্রশ্রয় এরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এদেরকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তারা কোনভাবেই দলীয় পদ-পদবি দখল করে নিজেদের হীন স্বার্থ আদায়ে তৎপর হতে না পারে এবং তাদের চিহ্নিত করে প্রতিহত করার একটি সাংগঠনিক নির্দেশনা ও কর্তব্য পালন সম্পাদন করতে হবে।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি, আ’লীগ নেতা আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আজমল হোসেন চৌধুরী, ছোবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, হাবিবুর রহমান হাফিজ তপাদার, গাজী সেলিম মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, পৌর কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, যুবলীগ নেতা আহার চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ,  সাবেক ছাত্রলীগ নেতা মো. হারুন, সাবেক ছাত্রলীগ নেতা লিখন সরকার, এসএম নোমান দেওয়ান উপজেলা যুবলীগ নেতা জি. কিবরিয়া, সুমন বেপারী, উপজেলা শ্রমিকলীগ নেতা খোরশেদ চৌধুরী, যুবলীগ নেতা খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মানজুর আহমেদ শাহিন, আ’লীগ নেতা ইউসুফ মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেলোয়ার হোসেন, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর