শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ইসলামি আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

reporter / ২৬৯ ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেংগারচর পৌর মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথিরনবক্তব্যে দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির  মহাসচিব অধ্যক্ষ্য হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ।  প্রধান বক্তার বক্তব্য দেন, সাংগঠনের প্রেসিডিয়াম সদস্য অদ্যাপক মাহবুবুর রহমান।
ইসলামি আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডালিম চৌধুরীর পরিচালনায় আরো  বক্তব্য দেন-ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মুফতি মানছুর আহমাদ সাকি,ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারী মুহাম্মদ ইউছুফ আহমাদ মানসুর,চাঁদপুর জেলা ইসলামি আন্দোলন সেক্রটারি  ইয়াছিন রাসেদ সানি,প্রচার ও দাওায়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, সংখ্যা লগু বিষয়ক সম্পাদক মাওলানা  আফসার উদ্দিন, মতলব উত্তর উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মাষ্টার, যুব আন্দোলন মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনউদ্দীন সুজন,৷ মতলব উত্তরে উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক বি এম মাহফুজ হাসান,  ছেংগারচর পৌর ইসলামি আন্দোলনের সভাপতি এমদাদুল হক মানিক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং অথর্ব নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের দাবি জানান। তারা নিরপেক্ষ তত্ত্বাবোদায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আহব্বান জানান।


এই বিভাগের আরও খবর