শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে খাদ্য নিয়ন্ত্রক কার্যলয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে নানান অভিযোগ

reporter / ৩০৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যলয়ের এক নৈশ প্রহরীর বিরুদ্ধে নানান অভিযোগের তথ্য পাওয়া গেছে। তিনি অফিসের নৈশ প্রহরী হয়েও বিভিন্ন জনের কাছে সহকারী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বলে পরিচয় দিয়ে যাচ্ছেন। অভিযুক্ত কর্মচারীর নাম জাহাঙ্গীর। তিনি নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন একই স্থানে চাকরির সুবাদে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীরাও সব জেনেও চুপ থাকেন। তারা ধরেই নিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক যেই আসুক, মূল ক্ষমতা নৈশ প্রহরী জাহাঙ্গীরর হাতেই থাকবে। তাই চাকরির ভয়ে সবাই চুপ থাকেন।
সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে গজরা ইউনিয়নে সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। ওএমএসের মাধ্যমে পৌর এলাকায় ৪জন ডিলারের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়। পরে জাহাঙ্গীর অবৈধ পন্থায় আরো ৩জনকে ডিলার হিসেবে নিয়োগ প্রদান করে। খাদ্য বান্ধব ও ওএমএস প্রকল্পের আওতায় বিতরণকৃত বিভিন্ন পৌর ও ইউনিয়নে পরিদর্শনের কথা ফুড ইন্সপেক্টরের কথা থাকলেও নৈশ প্রহরী জাহাঙ্গীর তিনি প্রতিটি ইউনিয়নে পরিদর্শনে যাচ্ছেন। প্রতিবছর খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে উপকারভোগীদের যাবতীয় তথ্য অনলাইন করতে হবে মর্মে প্রতিজনের কাছ থাকে ১’শ টাকা নিয়েছেন।
এই মর্মে নৈশ প্রহরী জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্মকর্তার দাপ্তরিক আদেশে খাদ্যবান্ধব ও ওএমএস চাল বিতরণের সময় পরিদর্শনে যাই। অনুরোধ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের দরকার নাই আগামীকাল আপনার সাথে দেখা করবো।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আ. সালাম জানান, অফিসে কোনো সিন্ডিকেট নেই। এর পরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর