শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে গৃহ প্রদান, ডেউটিন ও ভিক্ষুকদের উপকরণ বিতরণ

reporter / ২৬৮ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থয়ানে নদী ভাঙ্গনে ভিটা-মাটিহীন ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে দুটি গৃহ প্রদান, অসহায় দু:স্থ্য ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও ভিক্ষুকদের ভিক্ষা বন্ধে বিকল্প কর্মসংস্থান  সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল রোববার দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন সরকার, ফরাজিকান্দি ইউপির চেয়ারম্যান ইন্জিনিয়ার রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব।
মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক আল ইমরানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান  তপুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
উল্লেখ্য, সমাজ কল্যান মন্ত্রনালয় থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত্য দুটি পরিবারকে দুটি গৃহ প্রদান, ভিক্ষাবন্ধে সহায়ক ৮টি পরিবারকে ১ টি করে গরু, ৩ টি পরিবারকে ব্যবসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে দুটি অসহায় দু:স্থ্য ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ডেউটিন বিতরন করা হয়েছে


এই বিভাগের আরও খবর