শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

reporter / ৪১৪ ভিউ
আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মতলব উত্তর উপজেলায় (২২অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের পতিপাদ্য বিষয় ছিল আইন মেনে সড়ক চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।

নিরাপদ সড়ক চাই করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা প্রকৌশলী মনির হোশেন, অফিসার ইনচার্জ তদন্ত ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান।

জেলা পরিষদের সদস্য ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি সম্পাদক আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান।
পরে নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সদস্য গন বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরও খবর