শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে দুটি ট্রলার থেকে ২৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ

reporter / ৩১৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তর উপজেলার মোহনপুর দশানি লঞ্চঘাট এলাকায় দুটি ট্রলার থেকে ২৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল সোমবার (৩১ অক্টোবর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বেলা ২টার দিকে ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে চাঁদপুরের উত্তর মতলব থানাধীন দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি ট্রলার (স্টিলবডি) ও ২৪০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। অভিযান চলাকলীন সময়ে ট্রলার (স্টিলবডি) ও তেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন।
তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত চোরাই ডিজেল ও ট্রলার (স্টিলবডি) নৌ-পুলিশ, মোহনপুর এর নিকট হস্তান্তর করা হয়।


এই বিভাগের আরও খবর