শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে ধানক্ষেত থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকাল ১০ টার সময় ঘটনাস্থলে পৌছায় পুলিশ। নিহত সোহেল ওই গ্রামের নুরুল হক পাঠান ও রোকেয়া বেগমের ছেলে। তার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল প্রবাস থেকে এসে স্থানীয় কনু মার্কেটে রুহুল আমিনের দোকানে দর্জি কাজ করতো। প্রতিদিনের ন্যায় গত ১ এপ্রিল রাত ১০ টায় বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফিরে নি। সকাল ৯ টার দিকে রোকেয়া বেগম তার স্বামী অর্থাৎ সোহেলের বাবার কবরের কাছে গিয়ে ধানক্ষেতে তার লাশ দেখতে পান। রোকেয়া বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছি। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরও বলেন, এটা একটা হত্যাকাÐ বলে আমরা ধারণা করছি। দুই চোখে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে সত্যতা বেরিয়ে আসবে। এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দোষীদের আটক করা হবে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মঈনুল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ।


এই বিভাগের আরও খবর