শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ২

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

লিয়াকত হোসাইন :
মতলব উত্তর থানা পুলিশের অবিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের আমির হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৮) ও  ছেংগারচর পৌরসভার বারোআনী গ্রামের মৃত নফসি মুন্সির ছেলে দাদন মুন্সি  (৩৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুরা মৃধা বাড়ি সংলগ্ন ঘুদারাঘাট থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করেন এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
অপর দিকে ১২ আগষ্ট শুক্রবার বেলা ৩টার সময় এসআই হারুন অর রশীদ, এসআই আবু হানিফ ও এসআই আব্দুল আউয়াল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজারের বেরী বাধের উত্তর পাশে কড়ই গাছতলা থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী দাদন মুন্সিকে আটক করেছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন,থানা পুলিশ দুটি অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাদের আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।  মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যেখানে মাদক বেচাকেনা ও সেবন করবে সেখানেই পুলিশ তাদের ধরবে। মাদকের সাথে কোন আপোষ নেই।


এই বিভাগের আরও খবর