শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর ও জীবগাঁও উবি দল সেমিফাইনালে

reporter / ৩৬৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উত্তর উপজেলায় বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ছেংগারচর সরকারী মডেল উবি ও… উবি দল সেমিফাইনালে উন্নীত হয়।

৩১ মার্চ বৃহস্পতিবার উপজেলা মাঠে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২ উইকেটে মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে মারুফ সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করে।

মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের কামরুল সর্বোচ্চ ৩৮ রান করতে সক্ষম হয়। ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে  ব্যাটিং করে নিয়ন ৩২ রান করে দলের জয়ে ভূমিকা রাখে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করে রবীন ও সুজন এবং স্কোরারের দায়িত্বে ছিলেন মিরাজ।

উপজেলা মাঠে কোয়ার্টার ফাইনাল পর্বের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরীফুল হাসান।

খেলায় মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ক্রীড়া সংস্থার সদস্য মনিরুল ইসলাম, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক আক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, মুজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরীসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী লোকজন।

২য় কোয়ার্টার ফাইনালে টসে জিতে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে জিদান ১২ টি ছক্কা আর ২টি ৪ এর মাধ্যমে ৮৪ রান করে সবার দৃষ্টি কাড়ে । ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে অন্তর দলের পক্ষে ৩ উইকেট সংগ্রহ করে।

জবাবে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল ১৮৮ রান করতে সক্ষম হয়। ফলে জীবগাঁও উচ্চ বিদ্যালয় ১৫ রানে জয়লাভ করেন। ইন্দিরিয়া উচ্চ বিদ্যালয়ের রোহান দলের পক্ষে ৯৩ রান সংগ্রহ করে।


এই বিভাগের আরও খবর