শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে যুব উন্নয়নের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

reporter / ৪২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

বেকারত্বের হার কমাতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর
——— প্রতিমন্ত্রী ড.শামসুল আলম
কামরুল হাসান রাব্বিঃ
-চাঁদপুরের মতলব উত্তরে যুব উন্নয়ন বিভাগের উদ্যোগে দুই মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের টেকাব(টেকনোলজি এমপায়ারম্যান্ট সেন্টার অন হুইল ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ)প্রকল্পের আওতায়
 মঙ্গলবার  বেলা ১ টায় উপজেলা বটতলা চত্বরে  পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,
দেশে বেকারত্বের হার কমাতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর।
বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ শেষে তাদের সুদ মুক্ত ঋণের ব্যবস্থা করে দিচ্ছেন। এতে দেশের বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড.নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস,উপজেলা যুব কর্মকর্তা তারিক মাহমুদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ৷


এই বিভাগের আরও খবর