শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে শত্রুতায় সিএনজি থ্রি-হুইলারে আগুন

reporter / ৩২৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে সিএনজি থ্রি-হুইলারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মো. সোহরাব হোসেন প্রধান মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সোমবার রাত ১১টার দিকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামের মো. সোহরাব হোসেন প্রধানের সিএনজি থ্রি-হুইলারে আগুন দেয়া দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গোলাম হোসেন মেম্বার ডাক-চিৎকার দিলে বাড়ির ও আশপারে লোকজন এগিয়ে আসে। পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির নং চাঁদপুর-থ-১১-২১২৩।
এ গোলাম হোসেন মেম্বার গাড়ির কাছে বরইকান্দি গ্রামের শহিদ উল্লা মিয়াজীর ছেলে সৈকত (২২), নুরু মিয়াজীর ছেলে সুজন (২৮), মৃত. মতি মিয়াজীর ছেলে সহিদ উল্লাহ মিয়াজী ও এখলাছপুর গ্রামের নোয়াব আলী হাওলাদারের ছেলে ইকবাল (২৫) কে দেখতে পান। ডাক-চিৎকার দিলে তারা চলে যান।
গাড়ির মালিক মো. সোহরাব হোসেন বলেন, সোমবার রাতে গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে আমার গাড়ির সাথে সৈকত সাইকেল নিয়ে যাওয়ার সময় আঘাত পায়। রাস্তার পাশে পড়ে যান। এ জন্যই তারা আমার গাড়িতে রাতে আগুন দেয়। এতে আমার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়। গাড়িতে আগুন দেয়ার পরপরই মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) সজিত ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর