শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে সাংবাদিকের মোবাইল ভেঙে ফেলার হুমকি কনস্টেবল নাদিমের

reporter / ৩৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার(৪ জুলাই) চাঁদপুরের মতলবের উত্তরে পরকিয়ার জেড়ে প্রবাসীকে বিষপানে হত্যার অভিযোগের খবর সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক সাহাদাত হোসাইনের মোবাইল ভেঙে ফেলার হুমকি দেন মতলব উত্তর থানার কনস্টেবল নাদিম ফজলে রাফি। শুধুমাত্র হুমকিই নয় অকথ্য ভাষায়ও গালিগালাজ করেন তিনি। ঘটনাটি এসআই সুজিত চন্দ্র দে এর সামনে ঘটলেও তিনি কোনো কর্ণপাত করেন নি। উলটো বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঠিকইতো করছে, আপনি পারলে ব্যবস্থা নেন”।
হুমকির ঘটনায় স্থানীয় গনমাধ্যম “জনপদ সংবাদ” প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বলেন, “প্রবাসীর স্ত্রীর পরকিয়ার জেড়ে বিষপানে স্বামীর আত্মহত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পশ্চিম রায়েরদিয়া গ্রামে প্রবাসী মাসুমের বাড়িতে উপস্থিত হয়ে ছবি ও ভিডিও ধারণ করতে থাকি। পরে থানা পুলিশ যখনই অভিযুক্ত স্ত্রী ইয়াসমিনকে নিয়ে থানার দিকে যাচ্ছিলো তখনই ফুটেজ নিতে গেলে এসআই সুজিত চন্দ্র দে এবং হাজারো জনতার সামনেই আমার মোবাইল ভেঙ্গে ফেলার হুমকি দেন কন্সটেবল নাদিম। আমি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার  দাবি করছি”।
সাংবাদিকের মোবাইল ভেঙ্গে ফেলার হুমকির বিষয়টি সম্পর্কে ওসি মোঃ মহিউদ্দিন জানান,আমি ঘটনা জেনেছি, আসলে একটু ভূল বোঝাবুঝি হয়েছে। এটা দ্রুত বোঝাবুঝি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব।


এই বিভাগের আরও খবর