শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ১শ ২৫ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের মেঘনা নদীর আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় সিএনজি তল্লাশী করে ১শ ২৫ কেজি জাটকা সহ ৪ জনকে আটক করে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার সতান্দী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে নজরুল ইসলাম (২৫), তার ভাই মো. রনি হোসেন (২৪), দাউদকান্দি উপজেলার সতান্দী গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে মো. বাবু হোসেন (২৪), ও ড্রাইভার মো. সোহেল মিয়া (৩২)। মোহনপুর নৌ-পুলিশ ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সিএনজি তল্লাশী করে ১শ’ ২৫ কেজি জাটকা সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জাটকা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর