শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ১শ’ ৩০ পিস ইয়াবাসহ আটক ৩

reporter / ৩৯০ ভিউ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

লিয়াকত হোসাইন :
মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে মঙ্গলবার রাতে উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ফরাজি কান্দি নেদায়ে ইসলাম ফাজিল (ডিগ্রি)  মাদ্রাসার উত্তর পাশের পুকুরপাড়ের মাটির রাস্তা থেকেই ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।  আটক বিল্লাল (৩৮) উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আবুল কাশেম মাঝির ছেলে ও অপরজন ফরাজি কান্দি (বর্তমান রামদাসপুর) গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে আব্দুল কাদির ৩৭)।

অপর আরেকটি অভিযানে মতলব উত্তর থানার এসআই হারুন অর রশীদ পৃথক একটি অভিযান পরিচালনা করে রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জব্বার মিয়ার স’মিল সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক সন্জয় বর্মন (২২)  উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়ের কান্দি গ্রামের শ্রী কৃষ্ণ বর্মনের ছেলে।

আটকদের চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিষয় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক ব্যাবসায়ীদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের সাথে কোন আপোস নেই। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।মাদক বিরোধী অভিযান অভ্যহত আছে।


এই বিভাগের আরও খবর