শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব বাসীর কাছে দোয়া চাইলেন নুরুল আমিন রুহুল এমপি

reporter / ৩৫০ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি: সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে মতলব বাসীর কাছে দোয়া চাইলেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। এই উপলক্ষে সোমবার ( ৩ জানুয়ারি) বাদ আসর মতলব বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ। এর আগে বাদ জোহর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি উয়েসীয়া কমপ্লেক্সে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, প্রথমে আমি মহান আল্লাহ তা’আলার নিকট শুকরিয়া আদায় করছি। সংসদ সদস্য হিসেবে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প সমাপ্ত হয়েছে এবং চলছে। আগামী দুই বছরের মধ্যে আরো কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। ইনশাআল্লাহ, সরকারের এসকল প্রকল্পের সুবিধা দুই উপজেলার মানুষ ভোগ করবে।


এই বিভাগের আরও খবর