শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মাইজকান্দি সপ্রাবি’র সভাপতি মাকসুদুর রহমান মিঠু

reporter / ৩৫২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাইজকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাকসুদুর রহমান মিঠু।
তিনি বলেন, এই প্রথমত কোন শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে
গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদের সম্মতিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব
দেয়ায় আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মো. মাকসুদুর রহমান মিঠু আরো বলেন, এই সমাজের একজন হয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব
পেয়ে আমি অভিভূত ও কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থা ও অবকাঠোমোগত মান উন্নয়ন এবং
শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্ত্মবায়নের জন্য আমি সর্বোচ্চ কাজ করব। এসময় তিনি সকল শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
মো. মাকসুদুর রহমান মিঠু ১৯৯৭ সালে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে
প্রথম স্থান অধিকার করে এসএসসি পাশ করেন, মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে
এইচএসসি এবং ডিগ্রি পাশ করেন এবং ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্সে
প্রথম বিভাগ লাভ করেন।


এই বিভাগের আরও খবর